ডায়েট ছাড়াই ওজন কমানোর কার্যকরী উপায়

ডায়েট ছাড়াই ওজন কমানোর কার্যকারী উপায় ।

ওজন বেশি নিয়ে কি টেনশন এ আছেন ?

জিমে যাওয়ার সময় নাই ? কড়া ডায়েট করতে পারছেন না ?

ভয় নেই । এই পোস্টে আমি একদম সহজ পাঁচটা নিয়ম বলে দিব । কোন টাকা খরচ নাই , কোন কষ্ট নাই । শুধু নিয়ম মানলে এক মাসে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ ।

 চলুন শুরু করি ঃ

নিয়ম ১: পানি খাওয়ার সঠিক নিয়ম

খাবার ৩০ মিনিট আগে দুই গ্লাস কুসুম গরম পানি খান ।

 এতে পেট ভরা লাগবে অটোমেটিকের কম খাবেন । দিনে মোট ৩ লিটার পানি মাস্ট ।

নিয়ম ২: প্লেটের নিয়ম ৫০-২৫-২৫

আপনার প্লেটকে ৪ ভাগ করেন ।

  • ৫০% = সবজি + সালাদ 
  • ২৫ %= ভাত / রুটি 
  • ২৫%=মাছ / ডিম / ডাল / মাংস 
ভাত বাদ দিতে হবে না । শুধু পরিমাণ কমান ।

নিয়ম ৩: রাত আটটার পর নো খাবার

ঘুমানোর ৩ ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন । রাত ১০ টায় ঘুমালে ৭ টার মধ্যে খাওয়া শেষ । এই ১টা নিয়মেই পেটের চর্বি ৫০% কমে যায় ।

নিয়ম ৪ : এই তিনটা খাবার আজই বাদ দিন

  1.  চিনি - চা ,কফি , মিষ্টি 
  2.  সাদা রুটি + ফাস্টফুড
  3. কোল্ড ড্রিংকস 
এগুলো বদলে ফল আর বাদাম খান ।

নিয়ম ৫: ঘরে বসে পাঁচ মিনিট ব্যায়াম
জিম লাগবে না 
  1. plank: ৩০ সেকেন্ড গুন ২ বার 
  2. squats: ১৫ বার গুন ২ বার
সকালে ঘুম থেকে উঠে করুন ।

সতর্কতা :
এটা সাধারণ তথ্য আপনার যদি ডায়াবেটিস , প্রেসার বা অন্য কোন রোগ থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর শুরু  করবেন ।

তাহলে আর দেরি কেন আজকে  থেকেই এই ৫টা  নিয়মের মধ্যে ১টা নিয়ম  শুরু করুন ।
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url